রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর ভেলানগরে লাইন স্থানান্তর কাজ: সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

রবিবার, ০৩ মে ২০২৬   প্রিন্ট  

নরসিংদীর ভেলানগরে লাইন স্থানান্তর কাজ: সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে বিদ্যুৎ লাইন ও পোল স্থানান্তর কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার নোটিশ দিয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ০৪ মে ২০২৬, সোমবার ভেলানগর বাজার মসজিদ সংলগ্ন এলাকায় ঠিকাদার কর্তৃক পোল ও লাইন স্থানান্তর কাজ করা হবে। এ কারণে চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে বিসিক ৩৩ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের চিনিশপুর ১১ কেভি ফিডার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাটডাউনে থাকবে।

এ সময় সংশ্লিষ্ট ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের এজিএম (ইএন্ডসি)।

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]