রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ৫৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

নরসিংদীতে ৫৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : নরসিংদী শহর থেকে ৫৫০ পিস ইয়াবাসহ নাঈম খান (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নরসিংদী মডেল থানাধীন বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম খান শিবপুর থানার সৈয়দেরখোলা গ্রামের সেলিম খান এর ছেলে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ পরিদর্শক তাপস কান্তি রায়, মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার সানোয়ার হোসেনের বসতবাড়ীর সামনের গলিপথ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাঈম খানকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাঈম খান এর বিরুদ্ধে ইতোপূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।
Facebook Comments Box

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]