শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ প্রিন্ট
নরসিংদী জেলা স্টেডিয়ামে আগামীকাল ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন সরকারি–বেসরকারি কলেজের দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রোববার সকাল ৯টা ৩০ মিনিটে।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, প্রথম রাউন্ডে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে নরসিংদী জেলা স্টেডিয়ামে।
প্রথম রাউন্ডের খেলা – ৩০ নভেম্বর ২০২৫
ম্যাচ ১
সময়: সকাল ১০:০০ – ১১:১০
দল: শিল্পাঞ্চল সরকারি কলেজ বনাম পলাশ থানা সেন্ট্রাল কলেজ
ম্যাচ ২
সময়: সকাল ১১:৩০ – দুপুর ১২:৪০
দল: স্কলাসটিকা মডেল কলেজ বনাম সরকারি হোসেন আলী কলেজ, বেলাবো
ম্যাচ ৩
সময়: দুপুর ১২:৫০ – ২:০০
দল: নরসিংদী উদয়ন কলেজ বনাম মাধবদী কলেজ
ম্যাচ ৪
সময়: দুপুর ২:৩০ – ৩:৪০
দল: নরসিংদী আইডিয়াল কলেজ বনাম সরকারি শহীদ আসাদ কলেজ
কোয়ার্টার ফাইনাল – ১ ডিসেম্বর ২০২৫
ম্যাচ ৫
সময়: সকাল ১০:০০ – ১১:১০
দল: রায়পুরা সরকারি কলেজ বনাম হারিসাংগান কারিগরি মহাবিদ্যালয়
ম্যাচ ৬
সময়: সকাল ১১:২০ – দুপুর ১২:৩০
দল: ম্যাচ ১ এর বিজয়ী বনাম ম্যাচ ২ এর বিজয়ী
ম্যাচ ৭
সময়: দুপুর ১২:৫০ – ২:০০
দল: ম্যাচ ৩ এর বিজয়ী বনাম ম্যাচ ৪ এর বিজয়ী
ম্যাচ ৮
সময়: দুপুর ২:৩০ – ৩:৪০
দল: পলাশ রেসিডেন্সিয়াল কলেজ বনাম নরসিংদী পাবলিক কলেজ
সেমিফাইনাল – ২ ডিসেম্বর ২০২৫
ম্যাচ ৯
সময়: সকাল ১০:০০ – ১১:১০
দল: ম্যাচ ৫ এর বিজয়ী বনাম ম্যাচ ৬ এর বিজয়ী
ম্যাচ ১০
সময়: সকাল ১১:২০ – দুপুর ১২:৩০
দল: ম্যাচ ৭ এর বিজয়ী বনাম ম্যাচ ৮ এর বিজয়ী
ফাইনাল – ২ ডিসেম্বর ২০২৫
ম্যাচ ১১
সময়: দুপুর ২:৩০ – ৩:৪০
দল: ম্যাচ ৯ এর বিজয়ী বনাম ম্যাচ ১০ এর বিজয়ী
ফাইনাল শেষে একই দিনে বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Posted ০৫:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]