রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

নরসিংদীর পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে এবং তিনি দুলালপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা ১১টার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় মাথার মগজ বের হয়ে যায় তার। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তার মাথায় হেলমেট ছিল না।

Facebook Comments Box

Posted ০৪:২০ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]