খন্দকার আমির হোসেননরসিংদী :
বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এপর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য অধিদপ্তর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
নরসিংদী সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ: সকালে নরসিংদী সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করার আগে সকাল ৮ টার দিকে প্রভাতফেরী বের করা হয়। প্রভাতফেরীটি নরসিংদী সরকারি কলেজ থেকে বের হয়ে ব্রাহ্মন্দীর মোড় হয়ে শিক্ষা চত্বর ঘুরে পুণরায় কলেজে ফিরে শেষ হয়।
কলেজে ফিরে সারিবদ্ধভাবে শহীদ বেধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাক আহমেদ, উপাধ্যক্ষ মো: সিরাজ উদ্দীন ভূঁইয়া ও কলেজে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
Posted ০৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]