বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

রবিবার, ২২ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নরসিংদীতে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২২ জুন) সকালে বিসিক জেলা কার্যালয়ের একটি কক্ষে নরসিংদী বিসিকের আয়োজনে  এ প্রশিক্ষণ শুরু হয়। সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানায়, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিক জেলা কার্যালয়ের  সহ. মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম খান, সম্প্রসারণ কর্মকর্তা ইমরান,  শিল্পনগরী কর্মকর্তা মো. আশিকুল ইসলাম,  প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ ও নরসিংদী কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপক।

বিসিক জেলা কার্যালয়ের  সহ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম খান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবে, উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবে, ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]