শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর সফল সমাপনী

মঙ্গলবার, ১২ মে ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর সফল সমাপনী

১০ মে নরসিংদী জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্বপ্নের পথে বিজয়ের সাথে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর সফলভাবে সম্পন্ন হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নরসিংদী ১ সদরের এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ শিবপুরের এমপি মনজুর এলাহী , সংরক্ষিত নারী আসনের এমপি এড. শিরীন সুলতানা।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, জেলা বিএনপির সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক ভিপি এম এ জলিল, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, নরসিংদী রেডক্রিসেন্টের সেক্রেটারি ফারুক উদ্দিন ভূ্ঞা, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আওলাদ হোসেন মোল্লা , জাহিদুল কবির ভূইয়া, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার প্রমুখ।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ,দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্ট ইভেন্টে বালক বালিকা খেলায় বালক ক্রিকেটে নরসিংদী সদর উপজেলা চ্যাম্পিয়ন, পলাশ উপজেলা রানার আপ । ফুটবলে রায়পুরা উপজেলা চ্যাম্পিয়ন নরসিংদী সদর উপজেলা রানার আপ। বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন শিবপুর উপজেলা দল। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন নরসিংদী সদর উপজেলা। নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চীফ কোচ মার্শাল রুপু আহমেদের ছাত্র কারাতে চ্যাম্পিয়ান বালক আরিয়ান তাসফিক বালিকা বিসমিকা।

১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরী সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রথমবারের মতো গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে একযুগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যারা তারা বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]