শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ প্রিন্ট
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
স্থানীরা জানায়, সদরে সাহেপ্রতাব এলাকার একটি কলেজপড়ুয়া ছেলের খোঁজ-খবর নেওয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। তারা মোটরসাইকেলযোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।
Posted ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]