রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৫১

সোমবার, ০২ আগস্ট ২০২১   প্রিন্ট  

নরসিংদীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৫১

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীতে একদিনে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৭ হাজার ৫৫৪ জনে। মোট মৃত্যু সংখ্যা ৭৩ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৪৪২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১৫১ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৪ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, রায়পুরায় ৭ জন, বেলাবতে ২৭ জন, মনোহরদীতে ১৮জন, শিবপুরে ৩৪ জন ও পলাশে ২১ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪১৬৩ জন, শিবপুরে ৮৬৫ জন, পলাশে ১২১৫ জন, মনোহরদীতে ৪০২ জন, বেলাবোতে ৪৮৫ জন ও রায়পুরাতে ৪২৩ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২১১৩ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২০৪৬ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৩ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ০৭, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৬ ও শিবপুরে ০৯ জন।

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]