বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ঔষধ তৈরীর লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগসকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

নরসিংদীতে ঔষধ তৈরীর লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগসকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ঔষধ তৈরীর লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস নামক একটি ঔষধ কোম্পানীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস্ লিমিটেড এর ৩নং ইউনিটে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরী করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোন অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় ৩০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরীতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।
এছাড়াও ভেটেরিনারি সার্জন নরসিংদী সদর, ড্রাগ সুপার নরসিংদী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]