মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার, ২২ মার্চ ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাররা গ্রামে কথাকাটাকাটির ঘটনায় লতিফা বেগম (৪২)নামে একগৃহ বধূর গায়ে গত রবিবার পেট্রোল ঢেলে আগুন দিয়েছিলো তারই আপন দেবর জালাল, তার শ্বাসনালীসহ শরীরের ৫৫ ভাগ পুড়ে গিয়েছিলো। আশংকাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় লতিফা বেগম আজ বুধবার দুপুরে মারা গেছেন । তিনি নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের জিন্নাত আলীর ছেলে প্রবাসী জাকারিয়ার স্ত্রী।
জানাযায়, দাররা গ্রামের প্রবাসী জাকারিয়ার স্ত্রী লতিফা বেগমের সাথে তারই আপন ছোট ভাই জালালের সাথে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়েছিলো, তাতে ক্ষুব্ধ ছিল জালাল, এরই জের ধরে ঘটনার দিন দুপুরে লতিফা বেগম ঘরে রান্না করার সময় পিছন দিক থেকে এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন দেবর জালাল। এতে আগুনে তার সারা শরীর ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় লতিফা বেগম আজ বুধবার দুপুরে মারা গেছেন । লতিফা বেগম একই উপজেলার কালঘড়া গ্রামের হেলাল সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, অগ্নিদগ্ধ লতিফা বেগম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এই সংবাদ আমরা পেয়েছি। এই ঘটনায় নিহতের ভাই নবীনগর থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জালাল একজন মাদকাসক্ত,ঘটনার পরপরই সে পালিয়ে গেছে, আসামী ধরতে আমাদের অভিযান চলছে।
প্রেরক মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Posted ০৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]