শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মো. আবু কাউছার সুমন এবং প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কাজ করার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ০৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]