রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

শনিবার, ২২ জুলাই ২০২৩   প্রিন্ট  

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তায় হামলার এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

নিহত আজাদ শেখ ওই ইউনিয়নের পেড়লী উত্তর পাড়া গ্রামের সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই। আজাদ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান পেড়লী গ্রামের আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদুল ভূঁইয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। শেখদের নেতৃত্ব দেন বাবু শেখ এবং ওই গ্রামের মোল্লা ও ভূঁইয়াদের নেতৃত্ব দেন শহীদুল ভূঁইয়া। আনুমানিক ৩/৪ দিন আগে ভূঁইয়া গ্রুপের লোকজনদের পেড়লী বাজার থেকে অপমান অপদস্থ করে বের করে দেন বাবু চেয়ারম্যান গ্রুপের লোকজন। এর ধারাবাহিকতায় এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই গ্রামের মোহসিন মোড়ে যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে আজাদ শেখের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত কর্মী ছিলেন।

এদিকে আজাদ শেখের মৃত্যুর খবর শোনামাত্রই প্রতিপক্ষের ৬ বাড়িতে অগ্নিসংযোগ ও ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে নড়াইল সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. মাসুদ বলেন।

এ ঘটনায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি খুলনা মেডিকেলে উপস্থিত হন। পরে তিনি যুবলীগ কর্মী হত্যায় জামায়াত-বিএনপি জড়িত থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে উল্লেখ করেন তিনি।

কালিয়া থানা ইনচার্জ, শেখ তাসমীম আলম বলেন, নিহতের ঘটনাকে কেন্দ্র করে ৬ টি ঘরে অগ্নিসংযোগ ও ১০টি ঘর ভাংচুর করেছে । এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]