মিন্টু খন্দকার নকলা শেরপুর প্রতিনিধি:
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ প্রিন্ট
শেরপুর নকলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা কতৃক গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
দেশের একজন মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না, প্রধান মন্ত্রী শেখ হাছিনার এই ঘোষণা বাস্তাবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাছিনা কতৃক গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২১শে মার্চ ২০২৩) উপজেলা পরিষদের হলরুম এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলায় পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ফরিদা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
Posted ০৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]