সাহেব আলী, নওগাঁ
রবিবার, ২২ জুন ২০২৫ প্রিন্ট
নওগাঁয় জামায়াতের উদ্যোগে ২ জনকে ওমরা পালন ৯টি সাইকলেসহ ৫০ টি পুরষ্কার বিতরন করা হয়ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর ও পৌরসভা শাখার উদ্যোগে আজ বিকেল দাওয়াত কমিউনিটি সেন্টারে সীরাতের রচনা কুইজ ও হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত নওগাঁ সদর আসন এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম এর সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, নওগাঁ-৪ মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মহিউদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ও নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির, জেলা শুরা সদস্য ও নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোনায়েম হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের উপর সিরাত উপলক্ষে দুইটি বিভাগে পাঁচটি গ্রুপে বিজয়ীদের দুইজন ওমরা ও নয়টি বাইসাইকেল সহ ৫০ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলনে রাসূল সাঃ সম্পর্কে জানার মাধ্যমে সমাজ সংস্কারক ও রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান এবং জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মডেল হিসাবে গ্রহণের আহ্বান জানান।
Posted ০৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]