মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি
শনিবার, ১৯ নভেম্বর ২০২২ প্রিন্ট
ধামরাই উপজেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার জয়পুরা বাজারে জাতীয় পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ধামরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা-২০ এর সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এর উপদেষ্টা খান মোঃ ইসরাফিল খোকন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শারজাহান সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জানিফ হোসেন,সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,জাতীয় তরুন পার্টির ঢাকা জেলার সভাপতি খোরশেদ আলম,সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ।
Posted ০৬:২২ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]