রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ৪৭ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

দৌলতপুরে ৪৭ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

বুধবার (১৮জানুয়ারি) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি কুষ্টিয়ার মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়ন উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব দুস্থদের মাঝে ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি, সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর উম্মে হানি, মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন, নায়েক সুবেদার মোঃ হাফিজুর রহমান ক্যাম ইনচার্জ ঠোটার পাড়া।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক গরীব ও অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ২০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঔষধ বিতরণ করেন।

বিতরণকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর উম্মে হানি, বিশেষজ্ঞ চিকিৎসক (বর্ডার গার্ড হাসপাতাল চুয়াডাঙ্গা) বলেন, বিজিবি অসহায় মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকে, যা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় আপদকালীন সময়ে বিজিবিকে তথ্য দিয়ে ও পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]