পিসি দাস দিনাজপুর:
সোমবার, ০৪ মে ২০২৬ প্রিন্ট
দিনাজপুরে জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন দিনাজপুর জেলা ছাত্রদল। রবিবার (৩মে) বিকালে দিনাজপুর শহরের একাডেমী স্কুল প্রাঙ্গণ হতে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মডর্ন মোড় হয়ে লিলি মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে টায়ার জ্বালিয়ে নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে এবং তীব্র প্রতিবাদ জানায়। দিনাজপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা বলেন পূর্বের কমিটিকে না জানিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে, তারা এই কমিটি বাতিলের দাবি জানায়। জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম বলেন যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন, জুলুম, হামলা, মামলার শিকার, সেইসব ত্যাগী তৃণমূলের নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন, যেটা বৈষম্যের সামিল।
তিনি আরো বলেন যে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগের চেষ্টা করেছি , কিন্তু তারা মোবাইল রেসপন্স করেনি। জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আবুজার সেতু বলেন আমরা দলকে যেভাবে ভালবাসি, সবচেয়ে কষ্টের জায়গা সেখানেই,যে আমি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েও আমরা জানতেও পারলাম না যে , দিনাজপুরে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় পৌর ছাত্রদলের আহ্বায়ক বা সদস্য সচিব কারো জেলা ছাত্রদলের কমিটিতে নাম নেই। আজকে আমার হয়তো বয়স হয়েছে, কিন্তু আমার যারা ছোট ভাই, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্রদলকে আঁকড়ে ধরে রেখেছে তাদেরও স্থান হয়নি বর্তমান ছাত্রদল কমিটিতে। অনতিবিলম্বে নীতি নির্ধারকদের কাছে জেলা ছাত্রদলের সাবেক কমিটির সাথে সমন্বয় করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান জেলা ছাত্রদলের সাবেক সদর সম্পাদক।
Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]