পিসি দাস ,দিনাজপুর প্রতিনিধি:
রবিবার, ০১ অক্টোবর ২০২৩ প্রিন্ট
“প্রবীণদের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতির ঘোষণা বাস্তবায়ন চাই” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ অক্টোবর রোববার প্রবিনহিত দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। র্যালি শেষের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রফেসর এম এ জব্বার আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দেবাশীষ চৌধুরী এ.এস.পি মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক ও ডা: মুক্তা জাবিদ ।মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ইসমাইল হোসেন ডা: শহীদুল্লাহ নুর ছাবা হোসেন মোঃ শামস উদ্দিন আহমেদ ও প্রবীণ সদস্য খালেদ চিশতী ।অনুষ্ঠানে প্রবীণ সেবা সম্মেলনে পুরস্কার প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ লতিফুর রহমান সরকার। মমতাময় পুরস্কার প্রদান করা হয় সংগীত কলেজের সাবেক শিক্ষক মোঃ কামরুজ্জামান লাইজু ও মমতাময় পুরস্কার প্রদান করা হয় সুবর্ণা মোস্তফা কে। এছাড়াও প্রবীণ দিবসের উপর রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাহমুদুন নবী চৌধুরী। প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতিনিয়ত প্রবীনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকার তাদের জন্য সুরক্ষা আইন এবং সিনিয়র সিটিজেন হিসেবে সুযোগ-সুবিধা প্রদান করছেন যা অবিলম্বে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাস্তবায়ন হবে এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রবীণরা সেবা গ্রহণ করেন।
Posted ০৭:২০ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]