শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট  

দিনাজপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

“সুস্থ শ্রমিক‌, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”স্লোগানে স্লোগানে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১মে) জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে সকাল সাড়ে আটটায় ইনস্টিটিউট প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন। উদ্বোধন শেষে সকল পেশাজীবী সংগঠনের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর(২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল ও সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]