শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে অসহায় দুঃস্থ্ শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সহায়তার চেক হস্তান্তর

শনিবার, ০৯ মে ২০২৬   প্রিন্ট  

দিনাজপুরে অসহায় দুঃস্থ্ শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সহায়তার চেক হস্তান্তর

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ্, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্থান্তর করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এ আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ্য, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি। তন্মধ্যে ১৪৫ জন অসুস্থ এর মাঝে ৫৬ লক্ষ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা হারে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ- সচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর উপ- পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, সহকারি মহাপরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে ইউনিয়নের সদস্যগন যথাক্রমে চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, মোঃ আবিদুর রহমান আরমান, মেহেদী হাসান, মোঃ বেলাল হোসেন, খাজানুর লিমন হায়দার, পরিমল চন্দ্র দাস(পিসি দাস) মোঃ নাজমুল ইসলাম মিলন, সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমান, সুমন চন্দ্র সহ অন্যান্য নিবন্ধিত সংগঠনসমূহের নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শন করেন এবং এর কার্যক্রমসমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থান করা হলে তা পর্যবেক্ষণ করেন। এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে দিনাজপুরে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]