বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষমতায়নে ১০দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

সোমবার, ২৩ জুন ২০২৫   প্রিন্ট  

দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষমতায়নে ১০দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিনাজপুরের বিরামপুর উপজেলায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাঁওতাল) সদস্যদের জন্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম। বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলার জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, পিভিএম। এই প্রশিক্ষণে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষসহ মোট ৬৪ জন সাঁওতাল তরুণ-তরুণী অংশ নিয়েছেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, পিভিএম বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ।”

তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীদের সম্পূর্ন নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আওতায় দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষমতায়ন, সামাজিক অন্তভূর্ক্তি এবং স্থানীয় উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

Posted ১০:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]