সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নিলেন নবনির্বাচিত গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন

বুধবার, ১৬ নভেম্বর ২০২২   প্রিন্ট  

দায়িত্ব নিলেন নবনির্বাচিত গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন

গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার সকালে দলীয় নেতাকর্মী জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোতাহার হোসেন মোল্লা ছাড়াও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ।
পরে তিনি গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় জেলা পরিষদদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পবক অর্পণ করে নিজ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]