রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমন সহ স্থিতিশীল রাখতে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি

শুক্রবার, ২৩ জুন ২০২৩   প্রিন্ট  

দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমন সহ স্থিতিশীল রাখতে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি

আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রুহেল। চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইতে বেশ জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। কয়েকহাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র‍্যালী। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেল। মাঠেঘাটে টানা চষে বেড়ানো রুহেল মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গনে মোশাররফ পরবর্তী একক নেতা হিসেবে আবির্ভূত হতে চলেছে বলে আওয়াজ আছে।
৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়াকে নিয়ে কেকে কাটেন রুহেল।

প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেয়া হয় সম্মাননা। সবাইকে উত্তরীয় পড়িয়ে দেন মোশাররফ তনয় রুহেল। উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জেকে চৌধুরীর সভাপতিত্বে,একেএম জাহাঙ্গীর ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় ৭৪ তম বক্তারা আওয়ামী লীগের ইতিহাস,ঐতিহ্য,আদর্শ,নেতাকর্মীদের নির্যাতন এর শিকার হওয়া,ত্যাগ তিতিক্ষার নানান দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্য মাহবুব রহমান রুহেল বলেন ৭৫ এর ট্র‍্যাজেডির পর ৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে আওয়ামী লীগ এর পুণর্জন্ম হয়, তার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে রয়েছে। তিনি আরো বলেন দেশের সম্পদ,দেশের গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে বিকিয়ে দেননা বলে শক্তিধর কোন কোন রাষ্ট্র এর চক্ষুশূল তিনি। অথচ বিশ্বরাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ দমন সহ স্থিতিশীল রাখতে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা,আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড, হাজারো নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন এর পর ও আওয়ামী লীগ ঘুরে দাড়িয়েছে বারবার, ২০০৮ সালে ভূমিধস বিজয় অর্জন করেছে,।এরপর বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে। দাতা সংস্থার সহায়তা ছাড়া পদ্মাসেতু নির্মাণ,মহাকাশে স্যাটেলাইট স্থাপন শেখ হাসিনার আগে কেউ ভাবতে পারেনি। দক্ষিণ এশিয়ার ২য় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইতে।

শেখ হাসিনার আগাম পরিকল্পনার কারণে দ্রুত আমরা কোভিড থেকে উত্তরণ লাভ করেছি।
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তৈরি হয়েছে এরমধ্যেও বাংলাদেশ অনেকের থেকে ভালো রয়েছে।
বাংলাদেশের৷ অগ্রগতি রুদ্ধ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। এটা থেকে উত্তরণের উপায় হলো আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করা।
আগামী নির্বাচনে জয়লাভের মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষকে দ্রব্যমূল্যের উর্ধগতি সহ বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট বিষয়সমূহ মানুষকে বুঝাতে হবে।
কৃষিজমি রক্ষায় মানুষকে সচেতন করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে।

বিএনপি জামাত এক সময় সাধারণ মানুষকে ভুল বুঝাত এই বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ গুলো মন্দির হয়ে যাবে সবাইকে হিন্দু হয়ে যেতে হবে। এখন তথ্যপ্রযুক্তির কারণে মানুষ সত্যটা জানতে পারছে। তাদের বোকা বানানো যাচ্ছে না। এরপরও তথ্যপ্রযুক্তি ব্যবহার বিএনপি জামাত গুজব, মিথ্যা ছড়াচ্ছে।

মুখোশধারী আওয়ামী লীগ থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের মাঝে ঢুকে বিভক্তি তৈরি করে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তৎপর কেউ কেউ,শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে জয় লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সম্মান প্রদর্শনের জন্য মিরসরাই উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আজকে যারা প্রবীণ আওয়ামী লীগ তাদের ত্যাগ এর কারণে আজকে সমৃদ্ধ অবস্থানে রয়েছে ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, ১৬ ইউনিয়ন,দুই পৌরসভার আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদক,ইউপি চেয়ারম্যান, মেয়র, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১০:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]