বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় কৃতজ্ঞতা ও আনন্দ কর্মসূচি

শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   প্রিন্ট  

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় কৃতজ্ঞতা ও আনন্দ কর্মসূচি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। একই সাথে ৭ দিনব্যাপী কৃতজ্ঞতা ও আনন্দ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক যৌথ বিবৃতি দিয়েছেন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ স¤পাদক শফিয়ার রহমান তিস্তা অববাহিকার কোটি মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, শত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে রংপুর জিলা স্কুল মাঠের লাখো মানুষের মহাসমাবেশে প্রধানমন্ত্রী ¯পষ্ট ভাষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তিনি দৃপ্তকণ্ঠে বলেন, আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করবো। তাঁর ঐতিহাসিক এ ঘোষণার মধ্য দিয়ে সূচিত হলো শতবঞ্চনায় নি¯েপষিত উত্তর জনপদের কোটি মানুষের স্বপ্ন যাত্রা বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম।

নেতৃবৃন্দ বলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রীর ঘোষণাকে খুবই ¯পষ্ট ও ইতিবাচক ঘোষণা হিসেবে মূল্যয়ন করছে। ইতো মধ্যেই প্রকল্প সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। দুই মাসের মধ্যেই অর্থাৎ চলতি অর্থবছরেই তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন হবে। যা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার। নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের শ্লোগান ছিল, কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা, স্বপ্ন বুনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাস্তবায়নে শুধুই আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দাবি ছিল পদ্মা সেতুর মতো নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ¯পস্টভাবে আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমরাই বাস্তবায়ন করবো ঘোষনায় আমাদের দাবির প্রতিফলন ¯পস্ট হয়েছে। এর মাধ্যমে মূলত প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণার কথা বলেছেন। এ ঐতিহাসিক ঘোষনা দেয়ায় তিস্তাপাড়ের স্বপ্ন বোনা কোটি মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। নেতৃবৃন্দ বলেন, এখন আমরা চাই একনেকে অর্থ বরাদ্দের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এ প্রকল্পের উদ্বোধন করে কাজ শুরু হোক।

মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধনের অপেক্ষায় এখন তিস্তাপাড়ের মানুষ। নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিস্তার দুই তীরে ৭ দিন ব্যপী কর্মসূচি ঘোষণা করা হলো। কর্মসূচির অংশ হিসাবে ৪ আগস্ট শুক্রবার বাদ জুমা তিস্তা নদীর দুই তীর এবং জনপদের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শনিবার থেকে বৃহ¯পতিবার পর্যন্ত তিস্তার দুই তীরের সমস্ত উপজেলার সমস্ত লোকালয়ে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সর্বজনের আনন্দ সংহতি সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, প্রত্যেক এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করব। সরকারপ্রধান বলেন, রংপুরকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। সেই সঙ্গে একটা বিভাগের উপযুক্ত সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। আপনারা জানেন, সাত হাজার কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগে খাল খননের কাজ চলছে।

যেগুলো হয়ে গেলে এখানে সেচের জন্য আর কষ্ট হবে না। তার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করব। একই মহাসমাবেশে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তিস্তার পানি পাবেন, যার নেতৃত্বে গঙ্গার পানি পেয়েছেন, তার নেতৃত্বে তিস্তার পানিও পাবেন। ধৈয্য ধরেন। এদিকে ২০০৬ সাল থেকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ তিস্তা চুক্তি, পানির ন্যায্যহিস্যা, নদী খনন, সংস্কার ও সংরক্ষণসহ বিজ্ঞানসম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আন্দোলন করে আসছে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মানববন্ধন, রোড মার্চ, সভা-সেমিনার ও মহাসমাবেশের আয়োজন করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ছয়টি দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।

তাদের দাবিগুলো হচ্ছে: ১. তিস্তা নদী সুরক্ষায় মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি স¤পন্ন, তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ। ২. তিস্তাার ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষণ। ৩. ভাঙনের শিকার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন। ৪. তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মত খনন, মহাপরিকল্পনায় তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা। ৫. তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে নদীর আগেকার সংযোগ স্থাপন এবং দখল-দুষণমুক্ত করা। নৌ চলাচল পুনরায় চালু। ৬. মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করা।

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]