মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
শনিবার, ০৯ মে ২০২৬ প্রিন্ট
রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ এর সার্বিক দিকনির্দেশনায় তানোর থানার এসআই মো: জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স ০৭/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ১৭:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ০৭ টি মামলার আসামি ১। মো: দেলোয়ার হোসেন (৩৬) পিতা-মো: গোলাপ ওরফে গোলাম রসুল সাং -সমাসপুর থানা- তানোর জেলা-রাজশাহীকে ২০ পিস ইয়াবাসহ এবং আসামি ২। মো: সোহান কারিগর (২০) পিতা- মো: আশরাফুল কারিগর সাং হাতিশাইল, থানা – তানোর জেলা -রাজশাহীকে ০৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন ।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ এর সাথে কথা বলা হলে তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোন অপরাধ শক্ত হাতে দমন করা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে।
Posted ০৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]