শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেবার মানোন্নয়ন: প্রশাসক আব্দুস সালামের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

বুধবার, ০১ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেবার মানোন্নয়ন: প্রশাসক আব্দুস সালামের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

​রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) উন্নয়নের গুঞ্জন এখন সর্বত্র। প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেমন সন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে, তেমনি সাধারণ জনগণও সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বর্তমান প্রশাসক আব্দুস সালামের বলিষ্ঠ নেতৃত্বে এই পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং দুর্নীতি ও অনিয়ম নির্মূলে প্রশাসন অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।
​বর্তমান প্রশাসক আব্দুস সালাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটির কাজে স্থবিরতা কেটে গতি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেবাপ্রহীতারা জানিয়েছেন, বর্তমানে সেবা গ্রহণের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজতর হয়েছে এবং নাগরিক হয়রানি লক্ষণীয়ভাবে কমেছে।

​এ ছাড়া, প্রশাসকের দপ্তরে কর্মরত মোহাম্মদ সেলিম-এর সদাচরণ ও সেবামূলক মনোভাব নিয়েও নাগরিকরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। দাপ্তরিক কাজে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। ​সম্প্রতি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি উজ্জ্বল ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশাসনের এই ধরনের জনকল্যাণমুখী ও সংবেদনশীল উদ্যোগে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক মহলও সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ০৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]