মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি
রবিবার, ১৯ মার্চ ২০২৩ প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৮ মার্চ শনিবার আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরাম (DUDSF) আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা এ্যাড.এ আর খান রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ে পিবিআরএলপি চিফ রিসেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপদেষ্টা ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা ও সিইও স্বনির্ভর গ্রুপ।কাজী জহিরুল ইসলাম মিলন,আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ইসলাম আরিফ,উপদেষ্টা সদস্য ইমরান আব্দুল আহাদ তুহিন, ধামরাই ফোরামের সহ সভাপতি আশরাফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক নূর নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খান,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক এস.কে.উদয়,দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ আরো অনেকেই।
Posted ০৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]