খন্দকার আমির হোসেন:
বুধবার, ০৮ মার্চ ২০২৩ প্রিন্ট
আজ ০৮ ই মার্চ ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, নরসিংদী ও জেলা মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তা বাস্তবায়নে পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। পুরুষের পাশাপাশি নারীর সক্ষমতা ও অভিমতকে শ্রদ্ধা জানানো সকলের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন। অন্যান্য বক্তারা নারী দিবস উপলক্ষে জেন্ডার বৈষম্য দূরীকরণ, প্রশাসনে নারীদের ক্রমবর্ধমান হার ও উদ্ভাবনী ক্ষেত্রে নারীদের অবদান নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
Posted ০৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]