বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

রবিবার, ২২ জুন ২০২৫   প্রিন্ট  

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে-২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা রাজশাহীর নিম্নবর্ণিত ০৪ (চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৩ জুন ২০২৫ইং হতে ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে গণবিঞ্জপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
তথ্য সুত্রে জানা যায়,পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৩ জুন ২০২৫ ইং হতে ২৪ জুলাই ২০২৫ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভপ্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী ও নওহাটা মহিলা কলেজ, নওহাটা, রাজশাহী।
২২ জুন ২০২৫ ইং তারিখ রোজ রবিবার আরএমপি’র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]