রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শনিবার, ২৪ জুন ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেল উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় কাউন্সিলর এর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, ৪৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেল।

প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আসগর আলী সভাপতিত্বে এবং ১নং যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাসেল বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গববন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি পূর্ণাঙ্গ আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলছেন।
অনুষ্ঠান শেষে ৪৩ নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মধ্যেদিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

Facebook Comments Box

Posted ১১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]