রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এঁর নরসিংদী সদর উপজেলা সফর: নরসিংদী পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার এঁর কার্যালয় এবং পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন”

বুধবার, ৩১ মে ২০২৩   প্রিন্ট  

Default Image

আজ ৩০ মে ২০২৩ খ্রি. তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলা সফর করেন। এসময় তিনি নরসিংদী পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার এঁর কার্যালয় ও পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে যথাযথভাবে কর নির্ধারণ ও আদায়, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি, জন্ম-মৃত্যু নিবন্ধনের হার বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সচেষ্ট থাকার আহবান জানান। এছাড়াও তিনি সকল দপ্তরে নথি ও রেজিস্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এসময় তিনি পাইকারচর ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ০২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]