আব্দুর রহমান মোল্লা
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট
রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, এমপি-এর নেতৃত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এমপি। মাজারে পুষ্পস্তবক অর্পণের পর মরহুম নেতাদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করেই রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত থাকবে। কর্মসূচিতে ঢাকা জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আসা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১২:২০ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]