রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ৯ আগস্ট চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ২২৩ জন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান করা হবে …..

সোমবার, ০৭ আগস্ট ২০২৩   প্রিন্ট  

জামালপুরে ৯ আগস্ট  চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ২২৩ জন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান করা হবে …..

জামালপুরে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ২২৩ জন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান করা হবে ৯ আগস্ট বুধবার। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ কার্যক্রম উদ্বোধন করবেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় সারাদেশে এ সুবিধা পাবে ২২ হাজার ১০১টি পরিবার।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক আরো জানান, ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জামালপুর সদর উপজেলায় ১২৪টি, সরিষাবাড়ী উপজেলায় ৫০টি ও ইসলামপুর উপজেলায় ৪৯টি ভূমিহীন-গৃহহীন পরিবার দুই শতাংশ করে খাসজমি ও একটি আধাপাকা ঘর পাবেন। এজন্য ইতোমধ্যেই খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন ও খতিয়ান প্রস্তুত করা হয়েছে। প্রতি পরিবারের জন্য এসব দলিলাদি সংযুক্ত একটি করে ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:২০ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]