সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   প্রিন্ট  

জামালপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ আট বছর পর জামালপুরে জেলা আওয়ামীলীগের সম্মেলন সোমবার দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ বাকী বিল্লাহ্। অনুষ্ঠানে উদ্ভোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, আবুল কালাম আজাদ এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি,বেগম হোসনে আরা এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর জেলা পৌরসভা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
সম্মেলন সঞ্চলনায় ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। ও জি,এস,এম মিজানুর রহমান সহ সভাপতি জেলা আওয়ামী লীগ জামালপুর।
জেলা আওয়ামী লীগের সম্মেলন সার্থক করতে সাথী উপজেলা সহ সর্বস্তরের জনগণ নেতা কর্মী গণ উপস্থিত হয়ে সম্মেলনকে জন সমুদ্রের উপনীত হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে আলহাজ্ব এডভোকেট বাকী বিল্লাহ কে পুনরায় সভাপতি ,বাবু বিজন কুমার চন্দ সাধারণ সম্পাদক এবং ফারুক আহমেদ চৌধুরীকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে জেলা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এরই মধ্যে দিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]