রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, ১৬ মে ২০২৬   প্রিন্ট  

জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বাদল’র সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক শীর্ষ  অপরাধ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কাশেম।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটির সহকারী মহাসচিব জিল্লুর রহমান সরকার, গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সাংবাদিক ফেরদৌস মিয়া, আমজাদ হোসেন, আনছারুজ্জামান রেজুয়ান।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জেলার সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা’র কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিক উদ্দিন আহমেদ ডিজু, লিটন মিয়া লাকু, রানা সরকার, জসিম মিয়া, ইয়ামিন হাসান, মাহাবুর রহমান, রুহুল আমিন সাজা, এস এস জহুরুল হক, রবিউল ইসলাম, মিজানুর রহমান, সামুদার রহমান মাসুদ, মুশফিকুর রহমান, আবু বকর সিদ্দিক, মমিনুর রহমান, রাশেদুল ইসলাম বাবু, আবু তারেক, নিয়াম শেখ প্রমুখ।

সংগঠনের কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে সম্প্রাসারণের লক্ষে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন-অর-রশিদ বাদল সভাপতি, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সালাহউদ্দিন কাশেম সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি লিটন মিয়া লাকুকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]