সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক।

রবিবার, ১২ অক্টোবর ২০২৫   প্রিন্ট  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার।  রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

উল্লেখ্য, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেইদিনই তিনি বিদায় নেন।  তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে ছিল না পূর্ণ সচিব। তবে অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

Posted ০৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]