মাহাবুবুল ইসলাম; মাদারীপুর
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ প্রিন্ট
মাদারীপুরের চৌরাস্তায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মৃত সালাম হাওলাদারের সন্তানরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সাব্বির হাওলাদারসহ মৃত সালাম হাওলাদারের সন্তানরা ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মতলেব হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র, বিশেষ করে রাম দা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাড়ির টিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভুক্তভোগী পরিবারের।
বর্তমানে বৃদ্ধ মতলেব হাওলাদার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রভাবশালী অভিযুক্তদের কারণে তারা প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]