রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার শাহাপুর থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের অবৈধ স্বর্ণের বারসহ ৩ জন আটক,২ স্বর্ণচোরাচালানী আহত

শনিবার, ১৩ মে ২০২৩   প্রিন্ট  

চুয়াডাঙ্গার শাহাপুর থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের অবৈধ স্বর্ণের বারসহ ৩ জন আটক,২ স্বর্ণচোরাচালানী আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের প্রসস্থ ৪টি অবৈধ স্বর্ণেরবার ৩ জনকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) সদস্যরা। শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে শাহাপুর-রায়পুর সড়কের শাহাপুর গ্রামে এক অভিযানে স্বর্ণ উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটে। এ সময় আটক দু’ স্বর্ণ চোরাচালানী আহত হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এদিন রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে উপস্থিত সাংবাদিকদের জানান, জীবননগর উপজেলার রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে স্বর্ণের একটি অবৈধ চালান ভারতে পাচার করা হবে, এমন গোপন সংবাদে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে একদল ডিবি সদস্য অভিযানে নামে। রাত ৮টার দিকে দলটি শাহাপুর গ্রামে অভিযানে যায়। এসময় সন্দেহভাজন দুই জনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তারা ডিবির দু’সদস্যের ওপর হামলা করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে দু’স্বর্ণ চোরাচালানীর হাতে থাকা ধারালো অস্ত্রাঘাতে তারা আহত হয়।

এসময় ডিবি সদস্যরা একটি প্যাকেটসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় আটক করা হয়, উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছী গ্রামের মরহুম আব্দুল কাদের খানের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের মরহুম আব্দুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩৬) ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ঘুগরাগাছী গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২)।
সাংবাদিকদের সামনে উদ্ধারকরা প্যাকেটটি খোলা হয়। প্যাকেটে মোড়ানো ৪টি অবৈধ স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা ১ কেজি ৮০০ গ্রাম। বর্তমান যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য ঘটনার বিবরণ তুলে ধরার সময় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকির সুলতানার সঙ্গে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধাসহ পুলিশ ও ডিবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]