রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ৫ জন চোরাকারবারী আটক

শুক্রবার, ০৯ জুন ২০২৩   প্রিন্ট  

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের পৃথক  অভিযানে ৫ জন চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গায় বিজিবি ও পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৭০৯ টাকার অবৈধ স্বর্ণ এবং একটি প্রাইভেটকারসহ ৫ জন চোরাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শুক্রবার বেলা পৌনে ১টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের সহযোগীতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্্েরা গ ৩২-৭৮০০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড স্পীডব্রেকার পার হওয়ার সময় বিজিবির টহল দলের সদস্যরা গাড়ীটির গতিরোধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে প্রাইভেটকারে থাকা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬),একই গ্রামের তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭),ইনসান কাজীর ছেলে রিয়াজ কাজী (২১) এবং একই জেলার নড়াগাতী উপজেলার খাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানাকে (৩৫) জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে থেকে রিয়াজ কাজী স্বীকার করে তাদের ব্যবহৃত প্রাইভেটকারের সিটের নিচে ১৪টি স্বর্ণের বার আছে। এরপর প্রাইভেটকারটি তল্লাশী করে উল্লেখিত অবৈধ স্বর্ণের বার ও তাদের কাছে থাকা ৬টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জব্দকরা ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের স্বর্ণের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।

অন্যদিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন খবরে তারই নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। এ সময় নেভী নীল রঙের ইয়ামাহা এফজেড মডেলের একটি মোটরসাইকেলে চেপে দু’জন ব্যক্তি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের থামার জন্য বললে, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চালিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পিছনে বসে থাকা ব্যক্তিটি পড়ে যায়, সেসময় চালক তাকে ফেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। বিজিবি মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফরের ছেলে সেলিম হোসেন (৩০) আটক করে। তার দেহ তল্লাশী করে পরোনের লুঙ্গি সঙ্গে কোমরে কস্টটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।

অপরদিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে জীবননগর পৌর এলাকার বাজার পাড়ায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাসী করে ৬ ভরি ওজনের স্বর্ণের ১ টি চেইন, ২ টি ব্রেসলেট ও ১ কেজি ৫০০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।
আটক ব্যক্তিদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা ও অবৈধভাবে নিজ জিম্মায় রাখার অপরাধে তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করা এবং উদ্ধারকরে জব্দ করা অবৈধ স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]