রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ প্রিন্ট
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুষ্টিয়া কারাগারে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফিরলেন আফফান শেখ (২৮)। সে ভারতের মুর্শিবাদ জেলার জলংগী থানার সরকার পাড়ার ইসমাইল শেখের ছোট ছেলে।বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে ফেরত দেয়া হয়।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম জানান, চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ২০১৯ সালের কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আফফান শেখ। সে সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এনে দৌলতপুর থানায় মামলা করে তাকে হস্তান্তর করে। ওই মামলায় আফাফান শেখকে ৩ মাসের কারাদণ্ড দেয় আদালতের বিজ্ঞ বিচারক। কাগজপত্র জটিলতার কারনে তাকে ৩ বছর কারাগারে থাকতে হয়। দু’দেশে হাইকমিশনের কাগজপত্র আদান প্রদানের আইনি প্রক্রিয়া শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। ৩ বছর পর বাবাকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আফফান শেখ।
এ সময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দর্শনা থানার এসআই স্বপন কুমার সরকার, দর্শনা আন্তর্জাতিক ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জলিল,ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার ইনচার্জ শ্রী মহেশ, ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, কাস্টমস কর্মকর্তা সুব্রত মন্ডল,কৃষ্ণনগর থানার এসআই সুমন কুমার ঘোষ,কৃষ্ণগঞ্জ থানার এসআই রতন কুমার ও মানবাধিকারকর্মী চিত্তরঞ্জন পাল।
Posted ০৭:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]