রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ইব্রাহীমপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বুধবার, ০৮ মার্চ ২০২৩   প্রিন্ট  

চুয়াডাঙ্গার ইব্রাহীমপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আশরাফ সরদার (৫০) নামের এক ইজিবাইক চালকের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশরাফ সরদার চুয়াডাঙ্গা শহরতলী দৌলাৎদিয়াড়ের মরহুম শমসের সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে লাশটি দুপুরের পর উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, এদিন দুপুর সাড়ে ১২টার পর দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহীপুর গ্রামের ইঁদুরপোতা মাঠে কৃষিকাজ করতে গিয়ে একজন কৃষক হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে সে গ্রামের লোকজনকে খবর দেয়। সেখানে উপস্থিত লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে কে বা কারা ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে চলে যায়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানান, ইজিবাইক চালক আশরাফ সরদার গত মঙ্গলবার (৭মার্চ) দিনগত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হতে ইজিবাইকে যাত্রী নিয়ে ভালাইপুর বাজারের দিকে রওনা হয়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে দৌলাতদিয়াড় সরদারপাড়ার মরহুম খলিলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪২) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি তার মামা ইজিবাইক চালক আশরাফ সরদারের বলে সনাক্ত করেন। তিনি আরো জানান, হত্যার কারন অনুসন্ধান ও হত্যাকারীদের আটক করার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আরো জানান, এ হত্যাকান্ডের ব্যাপারে মামলা হবে।

Facebook Comments Box

Posted ০৯:২২ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]