রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ প্রিন্ট
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপ- পরিচালক শরিফুল হক, ডা. বেলাল হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম দোলন ও ডা. আওলিয়ার রহমান।
অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে কর্মশালায় বক্তারা বলেন, জেলার ৪ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম গতিশীল করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মায়েরা চিকিৎসা সেবা পাইনা। সেইজন্য তারা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে সরকারের উদ্দেশ্য ব্যহত হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্হ্য কর্মীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন।
Posted ০৯:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]