বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে এইচএসসি ফরম ফিলাপ থেকে বঞ্চিত অর্জুন, ভবিষ্যত নিশ্চিত অন্ধকার, এলাকাবাসীর মানববন্ধন

সোমবার, ২৩ জুন ২০২৫   প্রিন্ট  

চিরিরবন্দরে এইচএসসি ফরম ফিলাপ থেকে বঞ্চিত অর্জুন, ভবিষ্যত নিশ্চিত অন্ধকার, এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ-এ এক শিক্ষার্থীর কলেজ কর্তৃপক্ষ ফরম ফিলাপ না করতে দেওয়ায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী অর্জুন কুমার মহন্ত, প্রতিষ্ঠানটির নিয়মিত ছাত্র এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে আবাসিকে থাকার জন্য চাপ প্রয়োগ করেছিল। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে আবাসিকে থাকতে পারেননি সে। ২০২৪ সালে একইভাবে তাকে এইচএসসি পরীক্ষার্থী ফরম ফিলাপ করতে দেওয়া হয়নি এবং চলতি বছর তার ফরম ফিলাপও বন্ধ রাখা হয়েছে।
অর্জুনের পরিবার অভিযোগ করে বলেন, “আমরা বহুবার অধ্যক্ষ (প্রিন্সিপাল) মহোদয়ের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছি যেন ছেলের ফরম ফিলাপ করা হয়। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফরম ফিলাপ করবেন না। উল্টো বলেছেন, প্রতিষ্ঠানের পরিচালক ডা. আমজাদ হোসেন অনুমতি দিলে তবেই করবেন।”
পরিচালক ডা. আমজাদ হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি দায় এড়িয়ে বলেন, “প্রতিষ্ঠানে প্রিন্সিপাল আছেন, কোঅর্ডিনেটর আছেন — এসব দায়িত্ব তাদের, আমি কিছু বলতে পারব না।
প্রিন্সিপালকে পুনরায় জিজ্ঞাসা করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার চাকরি গেলে যাবে, আমি এই ফরম ফিলাপ করব না।
একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নিয়ে এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অদ্য ২৩-৬-২০২৫ ইং তারিখে অর্জুনের পরিবার, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন
একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ এভাবে ধ্বংস করার অধিকার কারো নেই।
একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন ছাত্র কেন ভোগান্তির শিকার হবে?
অর্জুন যেন অবিলম্বে ফরম ফিলাপ করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এলাকাবাসী দাবি করেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়, জেলা শিক্ষা অফিস ও শিক্ষা বোর্ডের হস্তক্ষেপ প্রয়োজন। শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে কোনো প্রতিষ্ঠানের অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
ভুক্তভোগী শিক্ষার্থী অর্জুনের বক্তব্য আমি খুব স্বাভাবিকভাবেই চাই পড়াশোনা করে মানুষ হতে। ফরম ফিলাপ না করতে দেওয়ার কোনো কারণ নেই। শুধু আবাসিকে থাকিনি বলে কেন এত বড় শাস্তি পাচ্ছি, বুঝতে পারছি না।
ফরম ফিলাপ অবিলম্বে সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানের দায়িত্বে যারা অবহেলা করেছে, তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে অর্জুনের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে শিক্ষা কোনো দয়া নয়, এটি একজন নাগরিকের মৌলিক অধিকার। আর্থিক অসচ্ছলতার কারণে যদি একজন ছাত্র শিক্ষা থেকে বঞ্চিত হয়, তবে সেটি জাতির জন্য লজ্জার বিষয়। এ বিষয়ে আমেনা পাখির রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ (এইসি)অব. সাংবাদিকদের জানান আমরা এখানে ব্যবসা করতে বসেছি ,একজন ছাত্রে জন্য আমাদের কোন যায় আসে না।

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]