বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীতে ভাতিজার হাতে চাচা নিহত আটক দুই

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

চিতলমারীতে ভাতিজার হাতে চাচা নিহত আটক দুই

বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হোসাইন শেখের (২৫) হাতে চাচা ইউনুস আলী শেখ (৪১) নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় উপজেলার আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী শেখ ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে এবং ভাতিজা হোসাইন শেখ ইব্রাহিম শেখের ছেলে। খবর পেয়ে চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খানসংগীয় ফোর্স নিয়ে হত্যা কান্ডের ৩০ মিনিটের মধ্যে উত্তেজিত জনতাকে শান্ত করে ঘটনার সাথে জড়িতর অভিযোগে হোসাইন শেখ ও তাঁরমা বেবিয়া বেগম ওরফে বেবি (৪৫) কে আটক করেছেন। স্থানীয় জনসাধরণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুই আসামীকে আটক করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশক রেছেন।

পুলিশ, হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানাগেছে, আমড়া গাছের ডাল কাটা কে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টায় মৃত ইউনুস আলী শেখের সাথে তার ভাবি বেবি বেগমের ঝগড়া হয়। এ ঘটনা বেবি বেগম তার ছেলে হোসাইন শেখকে জানায়। এর জেরধরে এ দিন সন্ধ্যায় হোসানাই শেখ তার চাচা উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে নিকটবর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য
কমপেক্সে নিলে জরুরী বিভাগে কতর্ব্যরত আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসানুর তাকে মৃত বলে ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৬:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]