মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়াই ছিল জাতির পিতার লক্ষ্য”- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

“গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়াই ছিল জাতির পিতার লক্ষ্য”- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

“গ্রামীণ স্বনির্ভর অর্থনীতি গড়াই ছিল জাতির পিতার লক্ষ্য” বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩’র উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ বিভাগ এবং গাজীপুর ও টাঙ্গাইল জেলার অধীন অঞ্চল সমূহের প্রতিনিধি ও উপকার ভোগীদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন,গ্রামীণ জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শীতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।

তিনি উল্লেখ করেন , আমাদের ক্রয় ক্ষমতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সুযোগ্য নেতৃত্বের অভাবে যদি বাংলাদেশের বর্তমান অবস্থা ধ্বংস হয় তাহলে পরবর্তী প্রজন্ম আবার পিছিয়ে যাবে। আগামী নির্বাচনে এই বিবেচনা মাথায় রেখেই কাজ করতে হবে। আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, না ২০ বছর পিছিয়ে যাবে, সেটি মাথায় রেখে আপনারা নিশ্চই পদক্ষেপ গ্রহণ করবেন।বর্তমানে দেশের উন্নয়ন ধারাবাহিকা রক্ষা করতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ ও জনপ্রতিনিধি সকলের অংশগ্রহণে পিআরডিপি-৩ প্রকল্পটি অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। দেশের গ্রামাঞ্চলে জীবনমানের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, তার পেছনে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের অবদান রয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মহাপরিচালক আ: গাফফার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ সিটি কর্পরোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:ইউসুফ আলী, বিআরডিবির যুগ্ম সচিব ও পরিচালক(পরিকল্পনা) সরদার মো. কেরামত আলীসহ ময়মনসিংহ বিভাগ এবং গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বর্ণনা করেন।

Facebook Comments Box

Posted ০৯:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]