কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জ
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ প্রিন্ট
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সমূহের কর্মচারীদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান সহ প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষনারীদেরকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ পর্যায়ক্রমে হাতে-কলমে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান করেন।
Posted ১১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]