শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   প্রিন্ট  

গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

​ ২১ মে ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গোদাগাড়ী তানোর ৫২, রাজশাহী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

​সভায় গোদাগাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা, বাল্যবিবাহ, যানজট নিরসন, এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মাননীয় সাংসদ অধ্যাপক মজিবুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দের সুদৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

​উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামসুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান অফিসার ইনচার্জ, গোদাগাড়ী মডেল থানা, মোঃ আব্দুস সালাম শাওয়াল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী উপজেলা শাখা, ইহা ছাড়াও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ সহ অন্যান্য অতিথি সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]