সুলতান উদ্দিন, গাজীপুর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ প্রিন্ট
গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের পেশাদারিত্ব বজায় রাখা এবং সাধারণ সদস্যদের কল্যাণে দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্বের ওপরই আস্থা রাখতে চান সাধারণ দলিল লেখকরা। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান মোক্তার এবং সাধারণ সম্পাদক পদে হাসিম উদ্দিন আহাম্মদ মিলনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটাররা বলছেন, সাব-রেজিস্ট্রি অফিসের জটিল প্রশাসনিক বিষয়গুলো সামাল দিতে মজিবুর রহমান মোক্তার ও হাসিম উদ্দিন আহাম্মদ মিলনের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তারা কেবল নেতা নন, বরং যেকোনো সংকটে দলিল লেখকদের অভিভাবক হিসেবে কাজ করেছেন। বিশেষ করে নকল নবীশ ও ভেন্ডারদের অধিকার আদায়ে তাদের বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত।
নির্বাচন প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিম উদ্দিন আহাম্মদ মিলন বলেন, “নির্বাচন এলে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালায়। কিন্তু সাধারণ ভোটাররা জানেন কারা তাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমরা অতীতেও সদস্যদের কল্যাণে কাজ করেছি এবং আগামীতে জয়ী হয়ে এই সমিতিকে একটি মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
৩৭৮ জন ভোটারের এই নির্বাচনে মজিবুর-মিলন পরিষদ তাদের কাজের রেকর্ড এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটারদের দাবি, ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ি নয় বরং কর্মের মূল্যায়ন করেই তারা আগামী ৯ মে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।
Posted ০৫:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]