শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে এক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ ঘটনার শিকার হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়েও জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ্ ইকবাল, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জানে আলম, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, সাংবাদিক মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Facebook Comments Box

Posted ০৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]